শিরোনাম

| |

স্বজনদের বিরুদ্ধে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 5, 2021 8:31 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক  :: বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। হাসপাতালগুলোতে করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আর তাই জনবল ও চিকিৎসকসহ চিকিৎসা সরঞ্জাম সংকট উদ্বেগও বাড়াচ্ছে।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জানান, বর্তমানে কোভিড বেড দুইশ হলেও সোমবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি আছেন ২২৪ জন। এখানে সব জেলা ও উপজেলা থেকে রোগী পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে, রোগীর চাপ অত্যাধিক। একইসঙ্গে চিকিৎসকের সংখ্যা কমে অর্ধেক হয়ে গেছে। সব মিলিয়ে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী অভিযোগ করেছেন, ভিতরে পরিচ্ছন্নতা নেই বললেই চলে। এছাড়া, কিছু সেবা নিতে হচ্ছে পয়সা খরচ করে। যে যেভাবে পারছে অক্সিজেনের বোতল নিয়ে মজুত করছে।করোনা আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, ‘আমি বলব, প্রভাবশালী রোগীর স্বজনরা জোর করে সিলিন্ডার নিয়ে বেডে মজুত করছে। ফলে, অক্সিজেন সিলিন্ডারের সংকট তৈরি হচ্ছে। এছাড়া, যাদের প্রয়োজন নেই এমন অনেক রোগী হাসপাতাল ছাড়তে চাইছে না। ফলে, সমস্যা আরও প্রকট হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেসন ইউনিটে বারো লিটারের অন্তত তিনশ অক্সিজেন সিলিন্ডার মজুত আছে। কিন্তু, রোগীর স্বজনরা একাধিক অক্সিজেন সিলিন্ডার মজুত করায় প্রত্যাশা মতো অক্সিজেন সরবরাহ করতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়েছি অনেক রোগীর স্বজন প্রয়োজন না হলেও একাধিক অক্সিজেন সিলিন্ডার মজুত করছে। আমরা এটা আর হতে দেব না। আমরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটকে তিনশ শয্যায় উন্নীত করার পরিকল্পনা করছি। হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, বর্তমানে এই শয্যা নিয়ে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। তাই শয্যা বাড়ানো হলে দরকার অন্যান্য সুবিধা। বিশেষ করে চিকিৎসক ও অন্যান্য ম্যানপাওয়ার বাড়াতে হবে। বর্তমানে যা বরাদ্দের অর্ধেকও নেই।তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালের ৮২টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন আছে। একইসঙ্গে তিনশ সিলিন্ডার আছে। এছাড়া, ১৮টি হাইফ্লো ন্যাজেল ক্যানুলা এবং ২২টি আইসিইউ বেড। বর্তমানে নয় হাজার লিটারের অক্সিজেন ট্যাংক আছে। রোগীর সংখ্যা বাড়লে সংকটও বাড়বে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ