শিরোনাম

| |

আমতলীতে কর্মহীন প্রায় ৬ হাজার চালক শ্রমিক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 5, 2021 12:23 PM
Print Friendly and PDF

আমতলী (বরগুনা) প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারী নির্দেশনা মেনে বরগুনার আমতলী উপজেলায় বিভিন্ন অভ্যান্তরিন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসকল সড়কে যান চালিয়ে জিবিকা নির্বাহ করা বিভিন্ন যানবাহনের ৫/৬ হাজার চালক ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এতে তাদের পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রæত সরকারীভাবে এদের সাহায্যের দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা।

জানাগেছে, মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ১ জুলাই থেকে সর্বাত্বক লকডাউন ঘোষনা করে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। সরকার ঘোষিত লকডাউন ৫ম দিন চলছে। এ লকডাউন মানতে গিয়ে উপজেলার অভ্যান্তরিন সকল রুটে চলাচলরত সকল প্রকার যানবাহন যেমন মাহেন্দ্র, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার, বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস বন্ধ রয়েছে। এতে এ পেশায় কর্মরত প্রায় ৫ হাজার চালক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। আয় রোজগার বন্ধ থাকায় তাদের পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

আজ (সোমবার) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিচ্ছিন্নভাবে কিছু অটোরিক্সা, ইজিবাইক ও মিশুক স্বাস্থ্যবিধি না মেনে ৫/৬ জন যাত্রী বহন করে চলাচল করছে। এতে অন্যান্য শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কিন্তু সড়কে বড় ধরনের কোন যানবাহন চলাচল করছে দেখা যায়নি।

যান্ত্রিকযান থ্রি-হুইলার মাহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান জামাল মুঠোফোনে বলেন, লকডাউনে কোন কাজ না থাকায় বাড়ীতে বসে অলস সময় কাটাচ্ছে চালক ও শ্রমিকরা। কিন্তু পেটতো অলস না, সেতো যথা সময়ে খাবার চায়। এভাবে লকডাউন চললে কি করবে চালক শ্রমিকরা তা ভেবে পাচ্ছি না।

আমতলী সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক (অবঃ) মোঃ আবুল হোসেন বিশ্বাস মুঠোফোনে বলেন, লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন মানুষের কাজ করার জন্য নির্ধারিত সময় দেয়া প্রয়োজন। যাতে তারা উপার্জন করে পরিবার- পরিজন নিয়ে দু-মুঠো খেতে পড়ে বাঁচতে পারে। তা নাহলে কর্মহীন মানুষগুলোকে তাদের পরিবার- পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হবে।

বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা বলেন, ১ জুলাই থেকে যান চলাচল বন্ধ থাকায় উপজেলার ৫/৬ হাজার চালক ও শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। এ সকল চালক ও শ্রমিকের পরিবারের মানুষ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। বেকার চালক ও শ্রমিকদের সহযোগিতার জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, উপজেলার শ্রমজীবি ও অসহায় মানুষকে সহায়তার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ