শিরোনাম

| |

লকডাউনের চতুর্থদিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কঠোর অবস্থানে মাঠে রয়েছে প্রশাসন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 4, 2021 2:22 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ :: কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা কার্যকরে চতুর্থদিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রবিবার সকালে পরিচালিত অভিযানে ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার আটশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা, মারুফ দস্তগীর ও লাকী দাসের পরিচালিত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে এ অভিযান চালান। অপরদিকে বাহিরে ঘুরতে বের হয়ে শাস্তির মুখে পরেছেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই কামরুজ্জামান। বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পরেন এই পুলিশ সদস্য। এ সময় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, কাগজপত্র দেখিয়ে তাকে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান, তাই সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বরিশাল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন র্যাব এর সদস্যরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ