শিরোনাম

| |

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ২৫০০ কেজি ত্রাণের চাল জব্দ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 6, 2020 2:50 PM
Print Friendly and PDF

ঝালকাঠিতে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই টন (২৫০০ কেজি) চাল জব্দ করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। রবিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য জেলা মেম্বর ফোরামের সভাপতি মনির হোসেনের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ত্রাণের সরকারি ২৫০০ কেজি চাল উদ্ধার হয়।চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। তাকে মুঠোফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি বলেও জানান এনডিসি আহমেদ হাসান।
এ ঘটনায় চাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

এ ব্যপারে বাসন্ডা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য জেলা মেম্বর ফোরামের সভাপতি মনির হোসেন বলেন, সরকারী খাদ্য গুদাম থেকে এ চাল ছাড়ানো হয়েছে। আমার কাছে ডকুমেন্টস আছে।

বিডি প্রতিদিন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ