শিরোনাম

| |

বরিশালের জাগুয়া ইউপি নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 17, 2021 5:17 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল সদর উপজেলার ৬ নং জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ দিদারুল আলম শাহীন এর নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মে বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জল,ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম, রায়পাশা – কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, জাগুয়া ইউনিয়নে আওয়ামীলীগ সহ – সভাপতি আমীর হোসেন (আলম মাস্টার), আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার দাস সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জাগুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তাক আলম চৌধুরী।

সভায় আগামী ২১ জুন নৌকার প্রার্থী মোঃ দিদারুল আলম শাহীন কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেয়াসহ কুচক্রী মহল থেকে সজাগ থাকার পরামর্শ প্রদান করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ