শিরোনাম

| |

পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 17, 2021 5:07 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচং ও মাধবপুরে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামে ও সোয়াবই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামের নুর মিয়ার মেয়ে তাছফিয়া আক্তার (৯) ও নুরফল মিয়ার মেয়ে নুসরাত আক্তার (৮)। তারা দুজন একে অপরের চাচাতো বোন। নিহত অপর শিশু মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায় তাছফিয়া ও নুসরাত। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়।

অনেকক্ষণ পর পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার খেলার একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে। পরে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ