শিরোনাম

| |

বিসিসি’র ২৮ নং ওয়ার্ড উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী নেতা হুমায়ূন কবির।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 16, 2021 4:54 PM
Print Friendly and PDF

রিপন রানা || বরিশাল সিটি কর্পোরেশন এর ২৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন চান ওই ওয়ার্ডের স্বনামধন্য ব্যবসায়ী নেতা ও আওয়ামী লীগের নেতা হুমায়ূন কবির। একই ওয়ার্ডের আরও বেশ কয়েকজন মনোনয়ন চাইলেও হুমায়ুন কবির দাবি করেন তাকেই নৌকার কান্ডারি করলে যথাযথ মান বজায় থাকবে আওয়ামী লীগের।

এদিকে, ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন এর হঠাৎ মৃত্যুর পর ওয়ার্ডের বিভিন্ন সমস্যাতে ভুগতে হয় ওয়ার্ড বাসী দের। কিন্তু নির্বাচিত কাউন্সিলর না থাকায় সমস্যা রয়েই যাচ্ছে। এমন অবস্থায় সাবেক কাউন্সিলর এর আপন ভাই হুমায়ূন কবির নিজেই ব্যক্তিগতভাবে দেখছেন ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, দিচ্ছেন সমাধান। এছাড়াও এলাকার মাদক ব্যবসা,চাদাবাজির বিরুদ্ধেও কাজ করে যাচ্ছেন তিনি।

এলাকার একাধিক সূত্র জানায়, ওয়ার্ডের মূল আওয়ামী লীগের সাথে হুমায়ূন কবির দীর্ঘদিন ধরে রাজনৈতিক ভূমিকা রেখেছেন। তার ভাই জাহাঙ্গীর হোসেন নিজেও ত্রিশটি ওয়ার্ডের মধ্যে অন্যতম কাউন্সিলর ছিলেন তিনি। এছাড়াও সব কটি নির্বাচনে নৌকার পক্ষে নিরলস কাজ করে থাকেন তিনি। ওয়ার্ডের বড় সমস্যা ছিল রাস্তা ভাঙ্গাচুরা ও পানি বন্দি সমস্যা। এসময়ও হুমায়ূন কবির নিজের অর্থায়নে কাজ করেছেন এলাকার জন্য। তবুও অজানা কারনে কোনঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল দাবী স্থানীয়দের।

এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী ‘ কবির ভাই একজন নিঃস্বার্থভাবে কাজ করা মানুষ। তিনি মানুষকে বিচার শালিসি করতে বাধ্য করেন না, বরং ভুক্তভোগীদের সাঝে সমঝোতা করে সামাজিকভাবে বসবাসের পক্ষে মতামত দেন। তিনি বাজার কমিটির সাবেক সভাপতি হলেও বাজার থেকে কোনদিন তার সমন্ধে কেউ বিরুপ মন্তব্য করতে পারেনি। কবির সাহেব বাজার ও এলাকার উন্নয়নে ব্যপক কাজ করেছেন ইতিপূর্বে। যখন রাস্তা সংস্কার করার কেউ ছিলনা, তখন কাশিপুর বাজার থেকে ফাইজার বাড়ির শেষ পর্যন্ত তিনি নিজের টাকায় ইট,সুরকি ফেলেন। তাকে কাউন্সিলর হিসেবে পেলে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। ‘

স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মতে ‘ হুমায়ূন কবির একজন সৎ ও নীতিবান মানুষ। যোগ্যতা মূল্যায়ন করে তাকেই আওয়ামী লীগের মনোনয়ন দেয়া উচিৎ।আমরা এ বিষয়ে নিতীনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি। ‘

উপনির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

২৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের বিষয়ে হুমায়ুন কবিরকে জানতে চাইলে তিনি জানান ‘ আমার ভাই জাহাঙ্গীর হোসেন নিজেও ত্রিশটি ওয়ার্ডের মধ্যে অন্যতম কাউন্সিলর ছিলেন তিনি। এছাড়াও সব কটি নির্বাচনে নৌকার পক্ষে নিরলস কাজ করেছি। ওয়ার্ডের বড় সমস্যা ছিল রাস্তা ভাঙ্গাচুরা ও পানি বন্দি সমস্যা। এসময়ও নিজের অর্থায়নে কাজ করেছি এলাকার জন্য। তবুও আমাকে অজানা কারনে কোনঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। আবার বরিশালের মহানগর নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছেও আমাকে বিরূপভাবে উপস্থাপন করে ওই মহলটি। আমি এতে বিচলিত নই। কারন আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, কারও গৃহপালিত রাজনীতি আমি করিনা। বঙ্গবন্ধুর আদর্শের উপর বিশ্বাস রেখেই কাজ করি, তাতে কাওকে তেল দেয়ার প্রয়োজন হইয়নি কোনদিন।

আমি বরাবরই মাদক ব্যবসা ও মামলাবাজদের বিরুদ্ধে অবস্থান করি।এটাই আমার সাথে তাদের শত্রুতার কারন।

আমি একজন নিঃস্বার্থভাবে কাজ করা মানুষ। মানুষকে বিচার শালিসি করতে বাধ্য করিনা, বরং ভুক্তভোগীদের মাঝে সমঝোতা করে সামাজিকভাবে বসবাসের পক্ষে মতামত দেই।মামলাবাজ লোকজন থেকে মানুষকে দূরে থাকতে পরামর্শ দেই।

সর্বোপরি আমার ওয়ার্ডের উপনির্বাচনে আমি নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি মনোনয়ন এর বিষয়ে। তারা যেন যোগ্য প্রার্থী হিসেব করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাওকে মনোনীত করেন, অন্যথায় ঐতিহাসিক এ রাজনৈতিক দলটির ভাবমূর্তি নষ্ট হবার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ