শিরোনাম

| |

আমতলীতে যুবলীগ নেতার হাত-পা কর্তন : আসামীদের গ্রেফতারের দাবীতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 12, 2021 4:02 PM
Print Friendly and PDF

আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা যুবলীগের নেতা মোঃ আবুল কালাম আজাদের হাত ও পা কেটে দেয়ার মামলার আসামীদেও দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন উপজেলা আওয়ামীরীগ নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালেতের পিপি অ্যাঢভোকেট মো.মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, সাবেক মেয়র মো. নাজমুল আহসািন নান্নু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামলীগের সহ প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল তালুকদারসহ উপজেলা উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. জহিরুল ইসলাম খোকন মৃধা, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান , উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবব ইসলাম , সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ নেতৃবৃন্ধ অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিল শেষে আমতলী চৌরাস্তায় পথসভায় বক্তব্যে নেতৃবৃন্দ অবিলম্বে আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য গত (২১ মে) রাত পৌনে ৯ টার দিকে সদর ইউনিয়নের মাইঠা গ্রামে বসে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু’পায়ের হাটু, গোড়ালি কুচি কুচি করে কেটে সেখানে ফেলে রেখে যায়। ওই সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আজাদ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ঘটনায় (শনিবার) রাত ১ টা ৩০ এর সময় ভিকটিম মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে তার সাথে থাকা অপর ভিকটিম উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসা, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মতিন খানসহ এজাহার নামীয় ১৫ ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে আমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ