শিরোনাম

| |

চলন্ত বাসে গণধর্ষণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 29, 2021 6:35 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: সাভারের আশুলিয়ায় মহাসড়কে চলন্ত মিনিবাসে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বাসটিও জব্দ করা হয়।

আজ (শনিবার ২৯ মে) সকালে বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। গতকাল (শুক্রবার ২৮ মে) রাত পৌনে ১২টায় আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।


আরো পড়ুন: যেসব খাবারে এলার্জি বাড়ে
আরো পড়ুন: তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর


মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল (শুক্রবার ২৮ মে) ভুক্তভোগী তার বোনের বাসা মানিকগঞ্জ যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের উদ্দেশ্য বাসে উঠেন। রাত ৮ টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে দেয় সে বাস।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, গতকাল (শুক্রবার ২৮ মে) রাতেই অভিযুক্তদের আটক করা হয়েছে। ভুক্তভোগীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার ২৯ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪), বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) ও বগুড়ার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ