শিরোনাম

| |

১২-১৫ বয়সীদের জন্য টিকার অনুমোদন দিলেন ইইউ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 29, 2021 6:16 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: ১২-১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার এবং বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ এর টিকার অনুমোদন দিয়েছেন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

গতকাল (শুক্রবার ২৮ মে) এই অনুমোদন দেওয়া হয়। এটিই ইউরোপে শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম কোভিড-১৯ এর ভ্যাকসিন।


আরো পড়ুন: কিভাবে ফিরে পাবেন ফেসবুক অ্যাকাউন্ট
আরো পড়ুন: পিরিয়ডের ব্যথা কমানোর উপায়


ইইউর এই অনুমোদনের পর ইউরোপে টিকাদান কর্মসূচির আরো অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। আগামী মাস থেকেই জার্মানি ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করবে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে।

ইউরোপীয় মেডিসিন এজেন্সির টিকানীতি–বিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি এক সংবাদ সম্মেলনে ১২-১৫ বছরের শিশুদের জন্য ফাইজার–বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে। এত দিন পর্যন্ত ১৬ বছরের বেশি বয়সীদের জন্য এই টিকার অনুমোদন দিয়েছে ইইউ। আমস্টারডামভিত্তিক ইউরোপীয় মেডিসিন এজেন্সি বলছে, এই টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের মধ্যে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্যবিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকাইডস টুইটে জানান, শিশুদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার বিষয়টি সরকার বাধ্যতামূলক করেনি। টিকা দেওয়া না–দেয়ার সিদ্ধান্ত অভিভাবকেরা নেবেন।

ইউরোপীয় মেডিসিন এজেন্সির প্রধান এমার কুক বলেছেন, আগামী জুন মাসে শিশুদের টিকা দেয়ার বিষয়টি অনুমোদন পাবে।

ট্রায়ালে ফাইজারের টিকা শিশুদের জন্য খুবই নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেন, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেয়া হলে স্কুল খোলা সহজ হবে। মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

মডার্না বলছে, ট্রায়ালে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিকা কার্যকর প্রমাণিত হওয়ার পরে ইইউ ও যুক্তরাষ্ট্র সরকার জুনের প্রথম দিকে টিকা অনুমোদন দেবে বলে তারা আশা করছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 3, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ