শিরোনাম
নিজেস্ব প্রতিবেদন : বরেণ্য রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মহসীন-উল ইসলাম হাবুল আহবায়ক ও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগঠক প্রকৌশলী ইকবাল হোসেন তাপস-কে সদস্য সচিব করে বরিশাল জেলা জাপার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৭ শে মে বৃহস্পতি বার পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এর দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সুপারিশ ক্রমে বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রানা মোহাম্মদ সোহেল এমপি আবেদনের প্রেক্ষিতে দলের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সাবেক মহাসচিব কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা মুন্সি, শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসাক ভূঁইয়া, যুগ্ন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম রহমান পারভেজ, নাসির উদ্দিন সাথী, ও রফিকুল ইসলাম গফুর।