শিরোনাম

| |

বরিশালে প্রস্তুত ৩৪ হাজার স্বেচ্ছা সেবক ও ১১৭১ আশ্রয় কেন্দ্র

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 24, 2021 1:39 PM
Print Friendly and PDF

এস এল টি তুহিন : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ভয়াবহতা থেকে উপকূলের মানুষের জানমাল রক্ষায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। লক্ষ্যে বরিশালে বিভিন্ন কর্মকর্তাদের সাথে জুম কনফারেন্স করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। আজ দুপুর ১২ টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জুম কনফারেন্স মিটিং এ আংশগ্রহন করেন বরিশালে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল, রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, বরিশাল পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার সহ বিভাগের বিভিন্ন কার্যয়ের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক আংশগ্রহন করেন। আলোচনা সভায়, ঘূর্ণিঝড় শুরুর আগেই সকল এলাকায় সতর্ককতামূলক মাইকিং করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া ঘূর্ণিঝড় শুরুর আগেই সাইক্লোন শেল্টারসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গবাদী পশুসহ সকলকে আশ্রয়ের ব্যবস্থা করতে জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার । বরিশাল জেলা ত্রান ও পুনবার্সন কর্মকর্তা প্রশান্ত কুমার বায় বলেন, বরিশাল জেলায় মোট ৩১৬টি বিশেষায়িত সাইক্লোন শেল্টার রয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের মতো জেলায় ৭শ’ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন রয়েছে। সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ৪২ হাজার মানুষ এবং প্রায় ৫০ হাজার গবাদী পশু নিরাপদ আশ্রয় নিতে পারবে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত হানার খবরে ওইসব সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানের বাথরুম-টয়লেট ব্যবহার উপযোগী এবং সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা, বিদ্যুত না থাকলে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শুকনা খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ঘূর্ণিঝড় আঘাত হানলে স্থানীয় জনগণের মাঝে বিতরণের জন্য জেলায় ৮৪ মেট্রিক টন চাল ও নগদ ১৫ লাখ টাকা রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মন্ত্রণালয়ে যোগযোগ করা হচ্ছে। সরকারের যে কোন নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) উপ পরিচালক বরিশালের মোঃ শাহাবুদ্দিন মিয়া বলেন,ঘূর্ণি ঝড় সংকেত সম্পর্কে জনসাধারন কে সচেতন করার প্রস্তুতি নেওয়া হয়েছে এ ছাড়াও সিপিপি ৩৪০০ হাজার স্বেচ্ছা সেবক কে চলমান প্রক্রিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক, অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক, প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণপ্রদান করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে ঘর্ণিঝড়ের সংকেত সম্পর্কে তথ্য প্রাপ্ত হয়ে উক্ত সংকেত মাইকিং এর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 2, 2026
Fajr 4:47 am
Sunrise 6:00 am
Zuhr 11:41 am
Asr 3:43 pm
Maghrib 5:22 pm
Isha 6:36 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ