শিরোনাম

| |

আগামী সোমবার থেকে যাত্রী পরিবহনের অনুমতি চায় লঞ্চ মালিকেরা।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 22, 2021 9:54 AM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক ঃ দেশের কোথাও কোন স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাই আগামী সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলে অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকেরা।

আজ শনিবার (২২ মে) রাজধানী ঢাকার সদরঘাটে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়েছেন।

এ সময় মালিকরা কয়েকটি মূল বক্তব্য তুলে ধরে বলেন, সেগুলো হচ্ছে-

আগামী ২৪ মে হতে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক।

শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেয়ার জন্য সংস্থার পক্ষ হতে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক।

এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করতে হবে।

 

বিআইডব্লিউটিএ‘র ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ করতে হবে।

নৌ পরিবহন অধিদপ্তরের ৬ মাসের সার্ভে ফি মওকুফ করতে হবে।

 

ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ