শিরোনাম

| |

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 13, 2021 7:57 AM
Print Friendly and PDF

দশমিনা উপজেলা প্রতিনিধি মোঃ তারেক ::   দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল আজীজ, ও দশমিনা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল মাহমুদ লিটন

বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে সুখ, শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান, নর-নারী সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করে। ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতীর কাছে পৌছে দেয়। তা হচ্ছে “সকলের তরে সকলে আমরা”। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়।

তিনি বলেন, দশমিনার অবহেলিত মানুষদের জন্য কাজ করাই হোক আগামী দিনের পথচলা। সবার কাঁধে কাধ মিলিয়ে দশমিনার উন্নয়নের সামিল হতে চাই। দশমিনা উপজেলা বাসীর শান্তি, সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, আসুন পবিত্র ঈদে ধনী-গরিব সবাই ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের গতি বৃদ্ধি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা, আওয়ামীলীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামীলীগ সরকার ক্ষুধা,দারিদ্র মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সারা পৃথীবিতে এখন মডেল, আর্ন্তজাতিক বিচারে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ সরকার খেটে খাওয়া গরীব দুঃখি মেহনতী মানুষকে ব্যাপক সাহায্য সহযোগীতা করে যাচ্ছে।

তিনি সর্বস্তরের মানুষকে আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে সকলকে করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উদযাপনের অনুরোধ জানিয়ে উপজেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ