শিরোনাম
নিউজ ডেস্ক।।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বিশ্বকে থমকে দিয়েছে। আক্রান্ত-মৃত্যু প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে মহামারীর প্রাদুর্ভাব মোকাবেলায় এ নিয়ে দু’দফায় লকডাউন ঘোষণা করে সরকার। এতে করে দেশের খেটে খাওয়া দিনমজুর সহ সমাজের নিন্ম শ্রেনীর পেশাজীবিরা বেশ বিপাকেই পড়েছে। তবে লকডাউন ঘোষণার পরপরই সরকার অসহায়,কর্মহীনদের কথা বিবেচনায় বিভিন্ন ত্রান সামগ্রী উপহার দিয়েছেন। পাশাপাশি ইফতার সামগ্রী থেকে শুরু করে আসন্ন ঈদুল ফিতরের উপহার সামগ্রীও বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বৈশ্বিক মহামারীতে অসহায়দের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনকে সর্বদা সক্রিয় অবস্থানে থেকে সহযোগীতা চিত্র গনমাধ্যমে প্রায়সই উঠে আসছে। তবে এবার পবিত্র মাহে রমজানে অসহায়দের সহযোগীতা সহ ইফতার সামগ্রী বিতরণ থেকে শুরু করে ঈদ উপহার সামগ্রী বিতরণে পিছিয়ে নেই মেহেন্দিগঞ্জের আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
এরই ধারবাহিকতায় চলমান পবিত্র মাহে রমজানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে মেহেন্দিগঞ্জের অসহায়, দুস্থ ,কর্মহীনদের নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদের নেতৃত্বে ইফতার ও সেহেরী বিতরন করা হয়। ,মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান মাহামুদ জানায়, প্রতি বছরই আমরা সমাজের দুস্থ, অসহায়দের বিভিন্ন ভাবে সহযোগীতা করে থাকি। এছাড়াও রমজানে ইফতার বিতরন সহ অসহায়দের পাশে থেকে তাদের কস্ট লাঘবে আপ্রান চেস্টা করি। মহৎ এ কার্যক্রম যদিও আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বাস্তবায়ন করে থাকি তথাপি অসহায়দের জন্য কিছু করতে পেরে আমরা গর্ভবোধ করি।