শিরোনাম

| |

বিএনপি দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও ব্যর্থ: কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 27, 2021 10:00 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আরো পড়ুন: বিশ্বের ৯টি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম


মঙ্গলবার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহামারীর এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ সময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান সড়ক পরিবনমন্ত্রী। কাদের বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না। তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। আর তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ