শিরোনাম

| |

হেফাজত ইসলামের নায়েবে আমির গ্রেপ্তার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 24, 2021 3:12 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মাহবুব আলম। তিনি বলেন আহমদ আবদুল কাদের আমাদের কাছে গ্রেপ্তার আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

আহমদ আবদুল কাদের ২০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসেরও মহাসচিব। তিনি ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের নাশকতা ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

সম্প্রতি আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় আরও অনেক নেতার নাম আছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ