শিরোনাম

| |

নূরের বিরুদ্ধে এবার মামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 22, 2021 5:30 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার কক্সবাজারেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।


আরো পড়ুন: বিশ্বের ৯টি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম


বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের এক নেতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে নুরুল হক নূরকে (৩০)।

ওসি মামলার এজাহারের বরাতে বলেন, গত ১৪ এপ্রিল বিকেলে নুরুল হক নূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এক ভিডিও বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

তিনি আরো বলেন, এজাহারে বাদী অভিযোগ করেছেন, নূর যে বক্তব্য প্রচার করেছেন তাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার পাশাপাশি আক্রমণাত্বক উস্কানি দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই অভিযোগে নূরের বিরুদ্ধে বিরুদ্ধে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতেও একই অভিযোগে মামলা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ