শিরোনাম

| |

বৃহত্তম করোনা হাসপাতাল চালু হচ্ছে আগামী রোববার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 16, 2021 2:25 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল আগামী রোববার (১৮ এপ্রিল) চালু হতে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মহাখালী কাঁচাবাজারের (৬ তলা) এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে এই হাসপাতাল চালু হবে।


আরো দেখুণ: এই গরমে সুস্থ এবং প্রানবন্তর রাখবে যেসব ফলমূল!
আরো দেখুণ: চুল পড়া বন্ধ করবে যে ১০ খাবার


মার্কেটে এতোদিন করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে ব্যবহৃত হতো। আগামী রোববার করোনা হাসপাতালের কার্যক্রম চালু হলেও পৃথকভাবে আগের সেবাগুলো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা রোগীদের জন্য ১ হাজার বেডের ওই হাসপাতালের নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। এখানে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে শতাধিক চিকিৎসক ও ২ শতাধিক নার্স কাজে যোগ দিয়েছেন। বাকিরা শনিবারের মধ্যে কাজে যোগ দেবেন। তবে হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, শনিবার হাসপাতালটি উদ্বোধনের কথা থাকলে কিছু কাজ এখনো বাকি রয়েছে। আশা করি আগামী রোববার আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি উদ্বোধন করতে পারবো। তবে এই হাসপাতালে আপাতত শুধু করোনা চিকিৎসা দেয়া হবে। এখানে কোনো অপারেশন করা হবে না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 2, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ