শিরোনাম
অনলাইন প্রতিনিধি :: টাঙ্গাইলে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরো দেখুণ: মানবতা – সুমাইয়া শাহরীন
আরো দেখুণ: অগ্রদুত – মুহাম্মদ আলমামুন আব্দুল্লাহ
আরো দেখুণ: নতুন দিনের পৃথিবী – মুহাম্মদ আলমামুন আব্দুল্লাহ
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব।
তিনি জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করার পর তার পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। আজ বাদ জোহর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হবে।
২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বীর বিক্রম আব্দুস সবুর খান।
এদিকে আব্দুস সবুর খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 2, 2026 | |
| Fajr | 4:47 am |
| Sunrise | 6:00 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:43 pm |
| Maghrib | 5:22 pm |
| Isha | 6:36 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||