শিরোনাম

| |

কুয়াকাটায় মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 1, 2021 1:58 PM
Print Friendly and PDF

 

জনি আলমগীর ,কুয়াকাটা প্রতিনিধি ঃ কুয়াকাটায় মাস্ক ব্যবহার না করায় ১৬ পথচারীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় গাড়ীতে অতিরিক্তি যাত্রী পরিবহন ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ২ বাস চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১ এপ্রিল ) দুপুরে কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ জরিমানা আদায় করেন।

এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গতকাল থেকেই প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পার করছে স্থানীয় প্রসাশনসহ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন , সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নে লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন গন পরিবহনে যাত্রীদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

কুয়াকাটায় ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপের পর সকাল থেকেই হোটেল-মোটেল ছাড়তে শুরু করেছে পর্যটকরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 2, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ