শিরোনাম

| |

পটুয়াখালী আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 23, 2021 12:09 PM
Print Friendly and PDF

 

আবু সায়েমঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ মার্চ ২০২১ (বুধবার) তারিখে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক পটুয়াখালী জেলায় নির্মিত ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন । পটুয়াখালীতে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম সফর।

মাননীয় প্রধানমন্ত্রীর পটুয়াখালী জেলায় আগমন উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৃহীত সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নিমিত্ত করণীয় বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ