শিরোনাম

| |

বাউফলে উপজেলা এবং পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 15, 2021 5:54 PM
Print Friendly and PDF

আবু সায়েমঃ বাউফলে সাইফুল ইসলাম জসিমকে আহবায়ক এবং মশিউর রহমান পলাশকে সিনিঃ যুগ্মআহবায়ক করে সর্বমোট ৪৮ সদস্য বিশিষ্ট বাউফল উপজেলা যুবদলের কমিটি ঘোষনা করেছে পটুয়াখালী জেলা যুবদল।

সেই সাথে অলিউল ইসলামকে বাউফল পৌর যুবদলের আহবায়ক এবং মামুন হোসেন খানকে পৌর যুবদলের সিনিঃ যুগ্মআহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট বাউফল পৌর যুবদল কমিটি ঘোষনা করেছেন পটুয়াখালী জেলা যুবদল।

গত ১৩ই মার্চ পটু্য়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং সাধারন সম্পাদক তৌফিক আলী খানের স্বাক্ষরিত পটুয়াখালী জেলা যুবদলের প্যাডে এ কমিটি ঘোষনা করা হয়।

দীর্ঘদিন পরে হলেও কমিটি পেয়ে উচ্ছাস্বিত বাউফল উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

কমিটির বৈধতা এবং মতামত জানতে সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে যোগাযোগ করা হয় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সাথে তিনি বলেন আমি এবং সাধারন সম্পাদক তৌফিক খান দু’জনেই সমন্বয় করে বিভাগীয় নেতাকর্মীর নির্দেশনা অনুযায়ীই এ কমিটি ঘোষনা করেছি। ।

সভাপতির কাছে জানতে চাওয়া হয় যে কমিটি ঘোষনা করেছেন তা নিয়ে বাউফল উপজেলা যুবদলের অনেকেরই অভিযোগ রয়েছে যে যারা ত্যাগী বা দুঃর্সময়ে কাজ করেছেন তাদের অনেক জনকেই দায়িত্ব দেয়া হয়নি কিংবা দিলেও অনেক নিচের অবস্থানে দেয়া হয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন দেখুন কখনোই কোনো কমিটিই সবার মনের মত হয়না কেওর পছন্দ হবে আবার কেওর হবেনা এটাই স্বাভাবিক আমরা এখানে নিজস্ব ব্যক্তিগত কোনো প্রভাব বিস্তারিত করিনি

সারা বাংলাদেশে বাংলাদেশ বিএনপির ৮ টি বিভাগীয় টিম রয়েছে যারা কমিটি নিয়ে কাজ করে তাদের ১ টি টিম বরিশাল বিভাগেও রয়েছে তাদের মতামতের ভিত্তিতেই এ কমিটি ঘোষনা করা হয়েছে। ত্যাগী এবং যোগ্য নেতাকর্মীদেরকেই আমরা দায়িত্ব দিয়েছি।

তারপরেও যদি ত্যাগী নেতাকর্মীরা এই তালিকা থেকে বাদ পরে তবে অবশ্যই তাদেরকে পূর্নাঙ্গ কমিটিতে তাদের যৌগ্যতানুযায়ী মূল্যায়ন করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ