শিরোনাম

| |

ঝালকাঠিতে তিনদিনে ডায়রিয়ার আক্রান্ত ২০০!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 15, 2021 11:56 AM
Print Friendly and PDF

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত তিন দিনে কয়েক’শ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। ঋতুর সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের কারণে গত কয়েক দিনে এই রোগ দেখা দিয়েছে। এমনটি অনুমান করে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন- ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক মানুষ।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে বেশির ভাগ শিশু ও বয়স্ক। একযোগে এতো মানুষ আক্রান্ত হওয়ায় হাসপাতালে সিট খালি না পেয়ে মেঝেতেও চিকিৎসা গ্রহণ করছেন। একই ধরনের খবর এসেছে নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকেও। হাসপাতালগুলোতে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকাসহ সংশ্লিষ্টরা।

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩০ থেকে ৪০ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন। রোগীদের চাহিদা অনুযায়ী আইভি স্যালাইন সরবরাহ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজার থেকে স্যালাইন ও ওষুধ কিনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

সূত্রটি আরও জানায়, ঝালকাঠি সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৩টি শয্যা থাকলেও রোগী রয়েছে ৩০ জন। বিছানা সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আবুয়াল হাসান বলেন, ‘ঋতু পরিবর্তন হচ্ছে। এ সময় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। গত তিন দিনে জেলায় অন্তত দুই শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। জনবল কম থাকলেও সাধ্যমতো ডায়রিয়ার রোগীদের সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসা সংশ্লিষ্টরা।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 3, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ