শিরোনাম
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :: মেহেন্দিগঞ্জের উলানিয়ায় আবারো সহিংসতার খবর পাওয়া গেছে। সহিংসতায় আহত ১১ জন কে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের ই বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ১৩ই মার্চ রোজ শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে স্হানীয় উলানিয়া বাজারে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী জামাল মোল্লার নির্বাচনী অফিসের সামনে ও ভেতরে অবস্থান কারী নৌকা মার্কার কর্মী সমর্থক গনদের হঠাৎ আক্রমণ করে স্হানীয় বহুল আলোচিত তারেক সরদার বাহিনী। তারেক সরদার উলানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন সরদারের ছেলে।
সহিংসতা কালীন সময়ে অবস্থানরত স্থানীদের ভাষ্যমতে গত শনিবার সন্ধ্যায় তারেক সরদারের নেতৃত্বে জসিম সরদার, শামসুল গাজী, গনি বয়াতী, চুন্নু সরদার, রাকিব সরদার, মোশারফ সরদার, খোকা সরদার সহ প্রায় ৪৫/৫০ জনের একটি গ্রুপ দেশীয় রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি এবং শর্টাগান সহ বিভিন্ন অস্ত্রসস্ত্রে সুশজ্জিত হয়ে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী জামাল মোল্লার নির্বাচনী অফিসের ভেতরে বাইরে অবস্থানরত নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় দিশেহারা হয়ে অত্র অফিসে অবস্থানরত নেতাকর্মীগন এদিক সেদিক ছোটাছুটি করেন প্রান বাচাতে। এরিমধ্য তারেক সরদার বাহিনীর আক্রমণে আহত হয়েছেন প্রায় ২৮ জন। আহতদের মধ্যে গুরুতর ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বরিশালের সাগরদী মেডিকেলে।
আহতদের মধ্যে তারেক সরদার বাহিনীর রামদা এর কোপে সালাউদ্দিন (৩০) নামে এক যুবক এর হাতের বৃদ্ধাঙ্গুল খোয়া যায় যাহা পরবর্তীতে খুজিয়াও আর পাওয়া যায় নাই। এছাড়াও আহতদের মাঝে কারো কারো বুকে পিঠে মাথায় পায়ে রামদা এর কোপের চিহ্ন দেখা গেছে।
আহত অন্যান্যদের মাঝে মনির বেপারী (৩১), মেহেদী (২৪), নিজাম ঢালী(৪০), মনির সিকদার (৪০), মেহেদী (২৫), সোহেল (২৪), বাবলু (৩৪), নাগর সিকদার (৪৫), সুমন সিকদার,(৩০), বাহাউদ্দীন (২৫)। আহতদের মধ্যে কারো আঙ্গুল কাটা, কারো রগ কাটা, কারো মাথা ও পিঠে কোপের চিহ্ন দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নোমান মোল্লা জানান, তারেক সরদার বাহিনী পূর্ব থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। সরদার বাহিনীর ভয়ে টটস্হ থাকে এলাকার সাধারণ মানুষ। আর এই সরদার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন স্হানীয় সাংসদ পংকজ দেবনাথ। স্হানীয় এম পি’র সরাসরি মদদেই এই হামলার শিকার নৌকা মার্কার কর্মী সমর্থকগন। এলাকার লঞ্চঘাট, মাছঘাট সহ প্রত্যকটি লাভজনক প্রতিষ্ঠানই ওই সরদার বাহিনীর দখলে।
উল্লেখ্য যে, সিমানা জটিলতার কারনে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন মহামান্য হাইকোর্টের আদেশে স্হগিত রয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন সরদার ছিলেন স্হানীয় এম পি পংকজ দেবনাথের আশির্বাদ পুষ্ট। আলতাফ হোসেন সরদারের মৃত্যুর পর উলানিয়া ইউয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর সেই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হন জামাল হোসেন মোল্লা এবং স্হানীয় সাংসদ পংকজ দেবনাথের আশির্বাদ পুষ্ট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হন মরহুম আলতাফ হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম। আলতাফ সরদারের মৃত্যুর পর সরদার বাহিনীর হাল ধরেন তারই পুত্র তারেক সরদার। স্হানীয় লাভজনক সকল ঘাট বানিজ্য ও এলাকার আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে ওঠেন আলতাফ সরদার ও রুমা বেগমের পুত্র তারেক সরদার।
এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, এখনো কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়াও বরিশালের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হক সরজমিনে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন।
এদিকে বরিশালের বিজ্ঞ জেলা প্রশাসক জনাব জসিম উদ্দিন হায়দার ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ প্রদান করেছেন এবং তদন্তের সঠিকতা নিরুপনে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট সরজমিনে তদন্তে পাঠিয়েছেন।