শিরোনাম

| |

বাউফলে ০৯ ইউনিয়ানে আওয়ামীলিগের প্রার্থী ঘোষনা, এসেছে নতুন মুখ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 14, 2021 10:48 AM
Print Friendly and PDF

আবু সায়েম :: প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

তারই ধারাবাহিকতায় বাউফল উপজেলায় প্রথম ধাপে ৯টি ইউনিয়ান পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এরই মধ্যে আজ ১৩ই মার্চ উপজেলার ০৯ ইউনিয়নের দলীয় প্রার্থী ঘোষনা করেছেন আওয়ামীলিগ, এসেছে নতুন মুখও।

বাউফলের আওয়ামিলীগের প্রার্থীরা হলেন, কাছিপাড়াঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার, কালিশুরীঃ অধ্যক্ষ নেসার উদ্দিন জামাল, ধূলিয়াঃ হুমায়ন কবির, কেশাবপুরঃ অধ্যক্ষ সালেউদ্দিন পিকু, কনকদিয়াঃ মোঃ শাহিন হাওলাদার, বগাঃ মোঃ মাহমুদ হাসান, আদাবাড়িয়াঃ মোঃ মন্জুরুল তালুকদার, কালাইয়াঃ এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, চন্দ্রদীপঃ আমির হোসেন হাওলাদার, মনোনয়নের তালিকায় আদাবাড়িয়া, কেশাবপুর,ধূলিয়া এবং চন্দ্রদীপ ইউনিয়ন ব্যাতীত অন্য সব ইউনিয়নেই রয়েছেন বর্তমান চেয়ারম্যানরা ।

আদাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ শামসূল হক তার জায়গায় এসেছেন মোঃ মন্জুরুল তালুকদার ।

কেশাবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন লাবলু হোসেন তার জায়গায় এসেছেন অধ্যক্ষ সালেউদ্দিন পিকু, সম্পূতি কেশাবপুরে ডাবল মাডারের আসামী ও ছিলেন এই মহিউদ্দিন লাবলু চেয়ারম্যান।

ধূলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আঃ রব তার জায়গায় এসেছেন হুমায়ন কবির।

আর চন্দ্রদীপের বর্তমান চেয়ারম্যান মোঃ এনামূল হক আলকাস মোল্লা তার জায়গায় এসেছেন আমির হোসেন হাওলাদার। গতবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ব্যাপক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন আলকাস মোল্লা, অন্যদিকে বর্তমানে দলীয় মনোনয়ন পাওয়া আমির হোসেন হাওলাদার গতবারও দলীয় মনোনয়ন পেয়েও পেয়েছিলেন মাত্র ৮৩৫ ভোট।

বাউফল উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক এবং বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার মনোনয়নের কথা নিশ্চিত করে বলেন বাউফলের মাটি ও মানুষের নেতা জননেতা আ স ম ফিরোজের নের্তৃত্ব আওয়ামীলিগ পরিবার এক সাথে থেকে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করবেন।

০৯ ইউনিয়ানের ভিতর ৮টি ইউনিয়ানে কাগজের ব্যালট ও ১টিতে (বগা ইউনিয়নে)ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইবিএম) ব্যাবহার করে ভোট গ্রহন করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ