শিরোনাম

| |

ইতিবাচক সূচকে গতি শেয়ারবাজারে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 7, 2021 11:52 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর দুই ঘণ্টা পর দুপুর ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করে। রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৫৭টির এবং অপরির্বতিত রয়েছে ৯৯টি কোম্পানির শেয়ার।

রোববার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বিএটিবিসি, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, লাফার্জহোলসিম, রবি, অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা, সাইফ পাওয়ায়, ও ই-জেনারেশন।

এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৪৪ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে সূচক ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৯১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৫৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৬টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানি শেয়ারের দর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ