শিরোনাম

৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

বরিশালে ইয়াবাসহ চিহ্নত সন্ত্রাসী মিজান গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ৭, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে চি‎হ্নত সন্ত্রাসী মিজানুর রহমান মিজান ও তার সহযোগী রিয়াদ হাওলাদারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার চিরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নিলতী গ্রামের মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ছেলে মিজানুর রহমান মিজান (৪০) ও তার সহযোগী একই গ্রামের গ্রাম পুলিশ নজরুল ইসলাম এর ছেলে রিয়াদ হাওলাদার (২৫) ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সোহেল রানার নেতৃত্বে শনিবার রাতে উপজেলার চিরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ হাতে নাতে ইয়াবাসহ গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ৪পিচ ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম বাদল জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আসামীদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 7, 2026
Fajr 5:00 am
Sunrise 6:11 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ