শিরোনাম

| |

বিএনপির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অসম্মান হয়েছে: ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2021 11:26 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান বিএনপি দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে দিয়ে উদ্বোধন করায় মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধনের ফলে স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।

বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুন্ঠিত করেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়?

বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা যখন নির্বাচনে জেতে তখন এককথা বলে। পরাজিত হলে বলে আরেক কথা।

তিনি আরো বলেন, জনগণ ভোট না দিলেও তাদেরকে জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে?

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না; বরং মানুষ আতংকগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে।

বিএনপির ভোট কেন কমে গেছে- এ প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যপারে গুরুত্ব দেয়া উচিত।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ