শিরোনাম

| |

সরকারি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ৩ নতুন এমডি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2021 4:53 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: সরকারি দুই ব্যাংক ও একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নতুন তিনজন এমডি (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন। আর প্রবাসী কল্যাণ ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক। এছাড়া বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ