শিরোনাম

| |

বাংলা দখল করা এত সহজ হবে না: মমতা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 24, 2021 3:28 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: বাংলা দখল করা এত সহজ হবে না। পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে খেলা হবে। আর সেই খেলায় একবার যদি বিজেপিকে হারিয়ে দিতে পারেন, তাহলে ভারত থেকে ওদের সরানো যাবে। এভাবেই এবার বিজেপির বিরুদ্ধে রাগ ঝাড়লেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাহাগঞ্জ ডানপের মাঠে দাঁড়িয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে আক্রমনাত্নক বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, ওরা আমাদের বলছে তোলবাজ। আমি বলি, আমরা তেলবাজ না। আপনারা দেশের সেল, রেল, সব বিক্রি করে দিচ্ছেন। নোটবন্দির টাকা কোথায় গেলো? আপনারা তো ভারতের সব বিক্রি করে কাটমানি খাচ্ছেন। আবার মুখে বড় বড় কথা বলছেন!

মমতা বলেন, আজ গোটা ভারতকে একটা রাবন আর একটা দানব চালাচ্ছে। ব্যাংক বন্ধ করে দিচ্ছে। জীবন বীমার ৭৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে। তবে এটা মনে রাখবেন, বাংলা বিক্রি করা যাবে না। বাংলাকে গুজরাট, হরিয়ানা শাসন করবে না। ভোটের আগে সব হাতকাটারা বাংলায় এসে হাজির হয়েছে। ভারতের মধ্যে সবথেকে দুর্নীতিপরায়ণ দল হলো বিজেপি। ওখানে নারীদের সম্মান নেই। ওরা আমাকে ভয় পায়। কারন ওরা জানে আমাকে ভয় দেখিয়ে কিছু হবে না। আমাদের কয়জনকে গ্রেফতার করবে? জেল ভেঙে বেরিয়ে আসবে সবাই।

বিজেপিকে কটাক্ষ করে বলেন, ভোটের আগে এসে ওরা বাঙ্গাল লে লেঙ্গে, বাঙ্গাল লে লেঙ্গে বলে লাফাচ্ছে, কিন্ত জেনে রাখবেন, বাংলা নেওয়া এত সোজা নয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ