শিরোনাম

| |

পৌরসভায় নির্বাচনের দিন থাকছে না ছুটি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 24, 2021 2:02 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩০টি পৌরসভায় সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদ এবং ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না, তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ থাকবে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক পঞ্চম ধাপে ৩০টি পৌরসভার সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদ এবং ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ২৮ ফেব্রুয়ারি রোববার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকার অধীন যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী পৌরসভা, উপজেলা এবং জেলার অধীন অন্যান্য দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ