শিরোনাম

| |

হাসপাতালে নবজাতককে রেখে উধাও বাবা-মা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 22, 2021 12:10 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: জয়পুরহাটে অসুস্থ নবজাতক ছেলে সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বাবা-মা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এ ঘটনাটি ঘটে। এখনো কেউ শিশুটির মরদেহ নিতে না আসায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আরএমও-২ ডা. খন্দকার মিজানুর রহমান জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে বাবু নামে চার দিন বয়সী এক অসুস্থ নবজাতক ছেলে শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটিকে ভর্তির সময় এক দম্পতি নিজেদের শিশুটির মা ও বাবা বলে পরিচয় দেন এবং তাদের ঠিকানা পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে বলে জানান। শিশুটির বাবার নাম সাগর হোসেন পরিচয় দিয়ে রোগী ভর্তি রেজিস্টার খাতায় নাম লেখান।

তিনি জানান, ভর্তির পর ওই নবজাতককে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। এ সময় রাতের কোনো এক সময় ওই দম্পতি শিশুটিকে রেখে পালিয়ে যান। এ অবস্থায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়। বিষয়টি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নজরে এলে শিশুটির বাবা মাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রোগী ভর্তিও রেজিস্টারে দেওয়া ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে জানা যায় ঠিকানাটিও ভূয়া। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি আরো জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তার বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তারপরও পাওয়া না গেলে সরকারিভাবে শিশুটির মরদেহ দাফন করার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জানান, কি কারণে নবজাতকটিকে তার মা-বাবা হাসপাতালে রেখে চলে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ