শিরোনাম

| |

পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বাসের ২ নিহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 22, 2021 6:03 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। গণমাধ্যমকে এ তথ্যের সত্যত নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

তিনি বলেন, কক্সবাজার থেকে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ