শিরোনাম

| |

এক্সপ্রেস ট্রেন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 22, 2021 5:35 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: চাবি হারিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। সোমবার সকালে চাবিটি হারিয়ে যাওয়ায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দিতে পারেনি। বাজার স্টেশনে আটকা পড়েছে। এমন সমস্যার কারণে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন।

এই ঘটনায় দায়িত্বে অবহেলা ও নানা অজুহাতে মানুষকে ভোগান্তিতে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন যাত্রীরা।

স্থানীয়রা জানিয়েছেন, সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল ট্রেনটির। কিন্তু হঠাৎ করে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্টেশন মাস্টার গোলাম হোসেন জানিয়েছেন, বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ