শিরোনাম

| |

কুয়াকাটায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 21, 2021 3:19 PM
Print Friendly and PDF

জনি আলমগীর, কুয়াকাটা প্রতিনিধি :: পর্যটন নগরী কুয়াকাটায় আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা ক্লাব লিমিটেড, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শনিবার(২০ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ, মহিপুর প্রেসক্লাব, মহিপুর থানা যুবলীগ, কুয়াকাটা খানাবাদ কলেজ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ, মুসুল্লীয়াবাদ ফাজিল মাদ্রসা ,কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রসা, মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়, লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক এ দিবসটি পালন করেছে।
রোববার(২১ ফেব্রুয়ারি ) সকাল ৯টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লার নেতৃত্বে বিশাল এক শোক র‍্যালী বের করা হয়। শোক র‍্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পরে এক আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আঃ বারেক মোল্লা,সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী,কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমান,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম হাওলাদার,পৌর শ্রমীক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন,পৌর যুবলীগ সভাপতি মোঃ ইসাহাক শেখ,পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী। দোয়া মিলাদ পরিচালনা করেন মাও.জাহিদুল ইসলাম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ