শিরোনাম

| |

সিরিয়াকে ভ্যাকসিন কিনে দিচ্ছে ইসরায়েল!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 21, 2021 6:18 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: এক ইসরায়েলি নারী চলতি সপ্তাহে সিরিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গুঞ্জন ওঠে, ইসরায়েল-সিরিয়ার মধ্যে সরাসরি বন্দিবিনিময় চুক্তির ফসল এটি। এরপর থেকে নানান গুঞ্জনের মধ্যে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, করোনাভাইরাস মহামারিতে বিপদে থাকা সিরিয়াকে গোপনে ভ্যাকসিন কিনে দিচ্ছে ইসরায়েল। এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুসারে- সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের হাতে স্পুটনিক ৫ ভ্যাকসিন দেওয়ার জন্য রাশিয়াকে অর্থ দেবে ইসরায়েল। রুশরাই এ বিষয়ে মধ্যস্থতা করেছে। ইসরায়েল ইতিমধ্যে তার ৯২ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেককেই অন্তত এক ডোজ করে ভ্যাকসিন দিয়েছে। বিপরীতে, গৃহযুদ্ধের ১১তম বছরে পা দেওয়া সিরিয়া এখনও সেই কার্যক্রম শুরুই করতে পারেনি।

সিরিয়াকে ভ্যাকসিন কিনে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল সরকার। গত শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। শুধু বলেছেন, সিরিয়ায় ইসরায়েল কোনো ভ্যাকসিন পাঠায়নি।

নেতানিয়াহু বলেন, ‘আমরা ওই নারীকে ফিরিয়ে এনেছি, আমি এতেই খুশি।’ এসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই বলেন, ‘আমি আর কিছু বলব না।’

সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরোনো। গোলান মালভূমি নিয়ে এখনও তাদের মধ্যে বিরোধ চলছে। ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে অঞ্চলটির দখল কেড়ে নেয় ইসরায়েল। সেটি এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ