শিরোনাম

| |

কল্যাণ পার্টি ২০০ আসন চাইবে বিএনপির কাছে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2021 2:33 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টি। বৃহস্পতিবার কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা উঠেছে যে, কল্যাণ পার্টি কি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে এককভাবে কিংবা নতুন কোন জোট গঠন করে ২০০ আসনে প্রার্থী দেবে। তবে কল্যাণ পার্টি ২০ দলীয় জোট ছাড়বে না। বরং ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপির কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসন চাইবে দলটি।

এবিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা ২০ দলীয় জোট থেকে বের হবো না। জোটকে বলবো, আমরা ২০০ আসনে প্রার্থী দেব।

গত ১৮ ফেব্রুয়ারি আগামী সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বর্তমান সরকারের অধীনে কল্যাণ পার্টি সংসদ নির্বাচনে যাবে না। একটি নিরপেক্ষ সরকার ও নতুন করে গঠিত নির্বাচন কমিশনের অধীনে কল্যাণ পার্টি নির্বাচন করতে চায়। এজন্য এখন থেকেই সরকারকে তা করতে বাধ্য করতে হবে।

আগামী নির্বাচনে কি বিএনপি আপনাদের ২০০ আসন দেবে- এই প্রশ্নের জবাবে কল্যাণ পার্টির চেয়ারম্যান বাংলাদেশ জার্নালকে বলেন, বঙ্গোপসাগরে তো অনেক পানি গড়ায়। দেখা যাক কি হয়। আর এখনো তো অনেক দেরি আছে।

‘আগামী নির্বাচনে কল্যাণ পার্টি বিএনপির কাছে ২০০ আসন চাইবে, বিএনপি কি তাদেরকে এতো আসন দেবে’- জানতে চাইলে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশ জার্নালকে বলেন, এখনো নির্বাচন ঘোষণা হয়নি। কাজেই এবিষয়ে এখন কোন কথা বলতে পারবো না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ