শিরোনাম

| |

কুমিল্লায় চালকদের হাত ধোয়া শেখালো সেনাবাহিনী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 27, 2020 7:04 PM
Print Friendly and PDF

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জীবাণুনাশক স্প্রে করেছে সশস্ত্র বাহিনী। এছাড়া পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে কিভাবে গাড়ি জীবাণুমুক্ত রাখা যায় সে শেখানো হয় সিএনজি চালিত অটোকরিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং রিকশা চালকদের। এ সময় গাড়ির চাকা ও সিট পরিষ্কার করাসহ জীবাণুনাশক দিয়ে চালকদের হাত ধোয়ার পদ্ধতিও শেখানো হয়।

‘করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয়’ এবং ‘ঘন ঘন করি হাত ধোয়ার অভ্যাস, সচেতন হয়ে রুখবো মোরা করোনা ভাইরাস’ এসব স্লোগান নিয়ে শুক্রবার কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর উদ্যোগে কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কারের কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহবুব আলমসহ অন্য কর্মকর্তারা।
লে. কর্নেল মাহবুব আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছে। কাঁচা বাজারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে চলাচলের জন্য কিছু পরিবহন রাস্তায় থাকলেও সেগুলোকে জীবাণুমুক্ত রাখতে হবে।

জীবাণুনাশক দিয়ে কিভাবে গাড়ি জীবাণুমুক্ত রাখা যায় তা প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছি। এই পদ্ধতি নিয়মিত মানার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ