শিরোনাম

| |

বিএনপির আন্দোলনের মরাগাঙে আর জোয়ার আসবে না: ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2021 10:55 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক দফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙে আর জোয়ার আসবে না।

শুক্রবার সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপির এক দফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে এক যুগ কাটিয়ে দিয়েছে। বিএনপির আন্দোলন সুদূরপরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।

শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো।

আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।

তিনি বলেন, যে কোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে সাড়া দেয় এবং আওয়ামী লীগও দেশের মানুষে সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সঙ্কটে পড়ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ