শিরোনাম

| |

আগামীকাল থেকে শুরু হবে দুইদিনব্যাপী উই কালারফুল ফেস্ট

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 5:48 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: দেশীয় নারীদের উদ্যোক্তা সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রতিবছরের নিয়মিত আয়োজন ‘উই কালারফুল ফেস্ট- ২০২১’ এবার পূর্বাচল ক্লাবে অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

তিনি বলেন, ‘এবারের উই কালারফুল ফেস্টের উদ্বোধন করতে সদয় সম্মতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।’

নিশা বলেন, ‘এ ছাড়া সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী দুটি পৃথক সেশনে উপস্থিত থাকবেন।’

আয়োজকরা জানান, অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কে দৌরাইস্বামী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উইয়ের উপদেষ্টা, সিল্কক গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, উইয়ের উপদেষ্টা কবির সাকিব, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার।

উইয়ের ২ দিনব্যাপী আয়োজনে বেশ কয়েকটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। যাতে বিভিন্ন গুণিজন তাদের মতামত শেয়ার করবেন। এছাড়াও পূর্বাচল ক্লাবে উইয়ের উদ্যোক্তাদের মধ্যে অনেকের স্টল থাকবে। যাতে দর্শনার্থীরা দেশীয় পণ্য সম্পর্কে সরাসরি আলোচনা করতে পারেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ