শিরোনাম

| |

বরিশালে করোনাভাইরাস’র টিকা গ্রহনে আগ্রহ বাড়ছে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 17, 2021 5:00 PM
Print Friendly and PDF

জনি আলমগীর, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় দিন দিন করোনাভাইরাস এর টিকা গ্রহনের আগ্রহ বাড়ছে। রয়েছে নিবন্ধনকারীদের সারিবদ্ধ লাইন। হাসপাতালে টিকা গ্রহনে জন্য বিভিন্ন পেশার নারী-পুরুষদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধ টিকা নিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার ও তাঁর সহধর্মিণী সাবেক কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য প্রীতি হায়দার। এর আগে করোনা প্রতিরোধ টিকা নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।

এছাড়া ঢাকা দক্ষিন আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন কলাপাড়া হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেছে। বুধবার সকালে মহিপুর যুবলীগের অহবায়ক মিজানুর রহমান বুলেট আকন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ সময় তিনি স্থানীয় যুবলীগ নেতা কর্মীদের টিকা নেওয়ার জন্য আহবান জানান।

কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৪২৪ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া বুধবার(১৭ ফেব্রুয়ারি ) সাড়ে ১২ টা পর্যন্ত ২৭২৮ জন রেজিষ্ট্রেশন করেছে। তবে এ উপজেলায় মোট ৩৫০০ জন টিকা প্রদান করা হবে। উদ্ভোনের প্রথম দিনই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
এদিকে করোনা টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন জন্য কলাপাড়া থানায় বুথ চালু করা হয়েছে । বিনা খরচে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিষ্ট্রেশন করা হবে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন, গত রবিবার(৭ ফেব্রুয়ারি ) এ কর্মসূচির উদ্ভোধনের পর থেকেই সাধারণ মানুষের মধ্য টিকা গ্রহণের আগ্রহ আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি না হওয়ায় মানুষের মনোবল বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আগ্রহও বাড়ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ