শিরোনাম

| |

বরিশালে দুই মেয়র প্রার্থীসহ একদিনে ১৪ জন বহিস্কার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 9, 2021 7:32 PM
Print Friendly and PDF

 

এস এল টি তুহিন ঃ   বরিশালে পৌর নির্বাচনকে কেন্দ্র করে একদিনে ১৪ নেতাকর্মীকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস মঙ্গলবার রা‌তে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিঃস্কৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, শ্রমিক লীগের আহবায়ক, কৃষকলীগ সভাপতিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। পৌর নির্বাচনের তৃতীয় দফায় আগামী ১৪ ফেব্রুয়ারী বরিশাল জেলার বানারীপাড়া ও মুলাদী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু। তাকে সহায়তা করছেন দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, ১ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান। প্রথম পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জুর সভাপতিত্বে ২৭ জানুয়ারী রাতে জরুরী বৈঠকে এই চারজনকে বহিস্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়। এর চৌদ্দ দিনের মাথায় মঙ্গলবার তাদের চুড়ান্তভাবে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। ওদিকে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুজ্জামান রুবেলের বিরোধীতা করে নির্বাচন করছেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক দিদারুল ইসলাম খান। তাকে সহায়তা করছেন পৌর কৃষকলীগের সভাপতি আঃ রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান টিপু, মিজানুর রহমান, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন, এমএ অজিজ, আনোয়ার হোসেন তালুকদার। উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে এই ১০ জনকেও বহিস্কার করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ