শিরোনাম

| |

বরিশালে প্রবাসীর জমি ও বাড়ি দখলের প্রতিবাদে প্রবাসী’র সংবাদ সম্মেলন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 20, 2021 11:42 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ঃ   বরিশাল নগরীতে জমি ও বাড়ি দখলের প্রতিবাদে বড় ভাইয়ের শ্বাশুড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সুইজারল্যান্ড প্রবাসী আকন আজাদ। আজ বুধবার (২০ জানুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটি অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন আকন আজাদ।

লিখিত বক্তব্যে আকন আজাদ বলেন, বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোডে আমি ও আমার বড় ভাই হল্যান্ড প্রবাসী কবির হোসেন ১০ শতাংশ জমি ক্রয় করে দ্বিতলা ভবন নির্মান করি। আমার বড় ভাই কবির হোসেন বাড়িটি দেখাশুনা করার জন্য তার শ্বাশুড়ি মমতাজ বেগমকে থাকতে দেন। গত ১৯ সালের জানুয়ারিতে আমার বড় ভাই দেশে এসে বাড়ির ভাড়ার হিসাব নিকাশ বুঝে নিতে চাইলে বিভিন্ন তালবাহানা করেন তার শ্বাশুড়ি মমতাজ বেগম। এক পর্যায়ে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রর্দশন করে তিনি। এমতাবস্থায় গত বছরের ২৫ অগস্ট আমার বড় ভাই কবির হোসেন তার অংশটুকুও হেবানামা দলিল (দানপত্র করে) আমার নামে লিখে দেন।

এসময় তিনি বলেন, আমার মালিকানার বাড়ি থেকে মমতাজ বেগমকে নেমে যেতে বললে তিনি না নেমে উল্টা বাড়িটি দখল করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। এরই অংশ হিসেবে গত অক্টোবরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় বরিশাল কোতয়ালী মডেল থানায়, যা পুলিশ তদন্তে মিথ্যা প্রমানিত হয়। এরপর তিনি গত নভেম্বরে জমি ক্রয়ের সময়ে তার জামাতা আমার ভাই কবির হোসেনকে ৫ লাখ টাকা ধার দেয়ার কথা উল্লেখ করে বরিশাল যুগ্ম জজ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।

এসময় তিনি আরো বলেন, আমার মালিকানা বাড়ি আমি দখল করতে গেলে মমতাজ বেগম তার তৃতীয় কন্যাকে দিয়ে আমিসহ স্বজনদের বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা ( যৌন হয়রানী ) মামলা করার হুমকি দিয়ে আসছে। মমতাজ বেগমের অত্যাচারে আমি অতিষ্ট। নারী নির্যাতনের মিথ্যা মামলার ভয়ে আমার বাড়িতে আমি এখন যেতে সাহস পাই না। আমি বিষয়টি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ