শিরোনাম

| |

২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫৬

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 20, 2021 11:38 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজন মারা গেছেন। এটিই গত সাড়ে আট মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৬৬৭টি।

একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন ৬৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বুধবার পর্যন্ত মোট মৃত্যু সাত হাজার ৯৫০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ২৬ (৭৫ দশমিক ৮০ শতাংশ) ও নারী এক হাজার ৯২৪ জন (২৪ দশমিক শূন্য ২০ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন ও ষাটোর্ধ্ব পাচজন। আটজনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন ও চট্টগ্রামে একজন।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ