শিরোনাম

| |

ইজিবাইক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 20, 2021 11:33 AM
Print Friendly and PDF

ঝালকাঠি প্রতিনিধি ঃঃ ঝালাকঠিতে ইজিবাইক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত এবং ৫জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাউকাঠিতে এ ঘটনা ঘটে। নিহত সোহেল খলিফা বাউকাঠি এলাকার জালাল খলিফার পুত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের কলেজ মোড় থেকে আসা লেগুনা বাউকাঠি (চামটা ব্রিজ থেকে কিছুটা উত্তরে) এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক চালক সোহেল খলিফা, যাত্রী মাসুম গুরুতর এবং পিংকী, কলি আক্তার, রিপন, সাফিয়া আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক সোহেল খলিফাকে মৃত ঘোষণা এবং মাসুম বিল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন।

অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। আহতদের মধ্যে ৩জন অনার্স পরীক্ষার্থী, ১জন ব্যাংক কর্মকর্তা এবং ১জন ব্যবসায়ী ছিলেন।

তবে স্থানীয়রা আরো অভিযোগ করেন, বাচ্চা ও অদক্ষ চালক দিয়ে লেগুনা চালানোর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, বাউকাঠিতে দুর্ঘটনায় নিহত সোহেল খলিফার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পোস্ট মর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ