শিরোনাম

| |

বরিশালে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 16, 2021 8:03 AM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব এখন টালমাটাল সেখানে বাংলাদেশ সরকার প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরি ধারাবাহিকতায় এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম হাতে নিয়েছে। আজ ১৬ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির উপদেষ্টা মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল ডাঃ মুঃ জসিম উদ্দিনসহ আরও অনেক উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান পরিস্থিতি মোকাবেলায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে খুব দ্রুত স্বাস্থ্য বিভাগের নিদের্শন মেনে স্থানীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সভাপতি পরিশেষে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা বাস্তবায়নসহ বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে পারস্পরিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 30, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ