শিরোনাম

| |

ফাইজারের টিকা নিয়েও করোনায় আক্রান্ত মার্কিন নার্স

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 30, 2020 1:40 PM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ৪৫ বছর বয়সী একজন নার্স ফাইজারের টিকা গ্রহণ করার এক সপ্তাহেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবিসি নিউজের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ক্যালিফোর্নিয়ার ওই নার্সের নাম ম্যাথিউ ডব্লিউ। তিনি স্থানীয় দুইটি হাসপাতালে কর্মরত।

গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজারের টিকা গ্রহণ করেন। ম্যাথিউ এবিসি নিউজকে বলেন, সে সময় একদিন তার বাহুতে যন্ত্রণা ছিলো, তবে আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিলো না।

ঘটনার ৬ দিন পর বড়দিনে (২৫ ডিসেম্বর) এসে ম্যাথিউ হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তার ঠাণ্ডা লাগতে থাকে এবং পরবর্তীতে পেশীর ব্যাথা ও ক্লান্তি শুরু হয়। ঘটনার একদিনের মাথায় ম্যাথিউ একটি পরীক্ষাকেন্দ্রে গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করান এবং পজিটিভ শনাক্ত হন।

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান র‍্যামার্স অবশ্য একে তেমন অনাকাঙ্ক্ষিত মনে করছেন না। তিনি বলেন, আমরা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালগুলি থেকে জানি যে, শরীরে সুরক্ষার প্রক্রিয়া শুরু হতে ভ্যাকসিন প্রয়োগের পর থেকে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। আমরা মনে করি, প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশ সুরক্ষা দেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর আপনার ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ