শিরোনাম

| |

দেশের ৫৯ পৌরসভায় বিএনপির প্রার্থী চূড়ান্ত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 30, 2020 12:47 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: তৃতীয় ধাপে অনুষ্ঠেয় আরও ৫৯ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল বিভাগের পৌরসভায় বিএনপির মনোনীতরা হলেন— ভোলার বোরহানউদ্দিনে মো. মনিরুজ্জামান ও দৌলতখানে মো. আনোয়ার হোসেন, বরিশালের গৌরনদীতে মোহাম্মদ জহির সাজ্জাদ ও মেহেন্দীগঞ্জে মো. জিয়াউদ্দিন সুজন, ঝালকাঠির নলছিটিতে মো. মজিবুর রহমান এবং পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. শফিকুল ইসলাম ফরিদ।

রংপুর বিভাগের মনোনীত প্রার্থীরা হলেন— দিনাজপুরের হাকিমপুরে মো. সাখাওয়াত হোসেন শিল্পী, নীলফামারীর জলঢাকায় মো. ফহমিদ ফয়সাল চৌধুরী, কুড়িগ্রামের উলিপুরে হায়দার আলী মিঞা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. ফারুক আহম্মেদ।

রাজশাহী বিভাগের মনোনীত প্রার্থীরা হলেন— বগুড়ার ধুনটে মো. আলীমুদ্দিন হারুন মন্ডল, শিবগঞ্জে মো. মতিয়ার রহমান (মতিন), গাবতলীতে মো. সাইফুল ইসলাম, কাহালুতে মো. আব্দুল মান্নান ও নন্দীগ্রামে সুশান্ত কুমার সরকার; চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তারিক আহমদ; নওগাঁর ধামইরহাটে মো. মাহবুবুর রহমান চৌধুরী ও নওগাঁ সদর পৌরসভায় মো. নাজমুল হক (সানি); রাজশাহীর কেশরহাটে মো. খুশবর রহমান; নাটোরের সিংড়ায় মো. তায়জুল ইসলাম; এবং পাবনা সদর পৌরসভায় নুর মোহাম্মাদ মাছুম (বগা)।

খুলনা বিভাগের প্রার্থীদের মধ্যে রয়েছেন— চুয়াডাঙ্গার দশর্নায় মো. হাবিবুর রহমান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মো. জিন্নাতুল হক, ঝিনাইদহের কোটচাঁদপুরে এস কে এম সালাহউদ্দীন বুলবুল, যশোরের মনিরামপুরে শহীদ মো. ইকবাল হোসেন, নড়াইলের সদর পৌরসভায় মো. জুলফিকার আলী ও কালিয়ায় এস এম ওহিদুজ্জামান, বাগেরহাটের মোরেলগঞ্জে ফরহাদ হোসেন, খুলনার পাইকগাছায় মো. মনিরুজ্জামান, সাতক্ষীরার কলারোয়ায় শেখ শরিফুজ্জামান এবং বরগুনার সদর পৌরসভায় অ্যাডভোকেট মোহাম্মাদ আবদুল হালিম ও পাথরঘাটায় মো. সাহাবউদ্দিন (সাকু)।

ঢাকা বিভাগের মনোনীত প্রার্থীরা হলেন— টাঙ্গাইল সদর পৌরসভায় মো. মাহমুদুল হক, মির্জাপুরে মো. শফিকুল ইসলাম, ভূয়াপুরে মো. জাহাঙ্গীর হোসেন ও সখীপুরে মো. নাসিরউদ্দিন; কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. তোফাজ্জল হোসেন খাঁন; মুন্সীগঞ্জের সদর পৌরসভায় আলহাজ শহিদুল ইসলাম; রাজবাড়ীর পাংশায় মো. রইজউদ্দিন খান; শরীয়তপুরের নড়িয়ায় সৈয়দ রিন্টু; এবং শরীয়তপুরের ভেদরগঞ্জে বি এম মোস্তাফিজ ও জাজিরায় মাজহারুল ইসলাম রনী।

ময়মনসিংহ বিভাগের মনোনীত প্রার্থীরা হলেন— জামালপুরের সরিষাবাড়িতে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন; শেরপুরের নকলায় মো. এনামুল হক রিপন ও নালিতাবাড়িতে মো. আনোয়ার হোসেন; ময়মনসিংহের গৌরীপুরে মো. আতাউর রহমান, ত্রিশালে রুবায়েত হোসেন শামীম ও ঈশ্বরগঞ্জে শরীফ মোহাম্মদ জুলফিকার আল টিপু; এবং নেত্রকোনার দুর্গাপুরে মোহা. জামালউদ্দিন।

সিলেট বিভাগের পৌরসভাগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন— সিলেটের গোলাপগঞ্জে গোলাম কিবরিয়া চৌধুরী ও জকিগঞ্জে ইকবাল আহমদ তাপাদার এবং মৌলভীবাজারের সদর পৌরসভায় মো. অলিউর রহমান।

চট্টগ্রাম বিভাগের সাত পৌরসভায় মনোনয়ন পেয়েছেন— কুমিল্লার লাকসামে মো. বেলাল রহমান মজুমদার ও বরুড়ায় মো. জসিমউদ্দিন পাটোয়ারী, চাঁদপুরের হাজীগঞ্জে মো. আব্দুল মান্নান খান, ফেনী সদর পৌরসভায় আলালউদ্দিন আলাল, নোয়াখালীর হাতিয়ায় মোহাম্মদ আবদুর রহিম ও চৌমুহনীতে মোহাম্মদ জহির উদ্দিন এবং লক্ষীপুরের রামগঞ্জে মো. তোফাজ্জল হোসেন চৌ. বাচ্ছু।

বিবৃতিতে জানানো হয়— চূড়ান্তভাবে মনোনীত চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের প্রার্থীদের ৩০ ডিসেম্বের সকাল ১১টায়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ৩০ ডিসেম্বের দুপুর ১২টায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের ৩০ ডিসেম্বের দুপুর ২টায় মনোনয়নপত্র হস্তান্তর করা হবে।

গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী এই ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন হবে আগামী ৩০ জানুয়ারি। এ ধাপে পৌরসভাগুলোতে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।

এর আগে, নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি সারাদেশের ৬১টি পৌরসভায় দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ