শিরোনাম
সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে হাসপাতালের প্রবেশের নিয়োম চালু করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন।
এ লক্ষে হাসপাতালের জরুরী বিভাগের সামনে ৮টি বেসিন স্থাপনসহ সাবান সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি। সোমবার রাত থেকে এ নিয়োম চালু করা হয়েছে।
নিজস্ব সিকিউরিটি গার্ড নিয়োগ করে সকলকে বাধ্যতামূলক হাত-মুখ ধুয়ে হাসপাতালের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন’র নতুন এ উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে নগরবাসীসহ সবস্থরের জনগন।
এ ব্যপারে পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, করোনা প্রতিরোধ ছাড়াও মানুষের সুস্থ্য থাকার জন্য সাবান দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধৌত করা জরুরী। হাসপাতালে প্রবেশের আগেই নয়, নিজ বাড়ীতে নিয়োমিত ও বারে বারে হাত ধৌত করার অভ্যাস সৃস্টি হলেই আমাদের সফলতা আসবে।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| March 7, 2026 | |
| Fajr | 5:00 am |
| Sunrise | 6:11 am |
| Zuhr | 12:09 pm |
| Asr | 4:24 pm |
| Maghrib | 6:07 pm |
| Isha | 7:18 pm |
| Dhaka, Bangladesh | |